কুড়িগ্রামে এবি পার্টির পথসভা ও মতবিনিময় : নতুন রাজনীতি অবশ্যই করতে হবে-ব্যারিস্টার ফুয়াদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

কুড়িগ্রামে এবি পার্টির পথসভা ও মতবিনিময় : নতুন রাজনীতি অবশ্যই করতে হবে-ব্যারিস্টার ফুয়াদ

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

Manual3 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কুড়িগ্রামে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এর পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট বাজারে প্রথম পথসভা পরে কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী বাজার ও ঘোষপাড়ায় দ্বিতীয় ও তৃতীয় পথ সভা অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “নতুন রাজনীতি অবশ্যই করতে হবে, যদি আপনারা আপনাদের ভাগ্য বদলাতে চান। এটা আপনাদের চয়েজ। যে আপনারা আপনাদের অধিকার ফিরিয়ে পেতে চান। নাকি দাসত্বের জীবন চান। নাকি জিন্দাবাদের রাজনীতি চান। যদি আপনারা গুন্ডাদেরকে নির্বাচিত করেন তাহলে সারাজীবন ভুগতে হবে।”
পথ সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে এবি পার্টির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক। সভাপতি হিসেবে বক্তব্য দেন, এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম খাঁন। সঞ্চালনা করেন কুড়িগ্রাম জেলার সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল। এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
পথসভায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “ফুলের মতো পবিত্র মানুষগুলোই আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা সংসদে গিয়ে আপনাদের কথা ভুলে গেছে। কীটনাশক ও সার বিক্রির টাকায় আমার কৃষকের ভবিষ্যত বিক্রি করে দিয়েছে। চাউল ডালের ন্যায্য মুল্য নির্ধারণ না করতে পারার কারনে কুড়িগ্রামের কৃষকদের সম্মানিত জীবনযাপনের বদলে ঢাকা শহরের রিকশা চালকে পরিণত করেছে। আমি সেই সব কৃষক ভাইদেরকে বলতে চাই পুরাতন রাজনীতি ভুলে গিয়ে নতুন রাজনীতি করতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের পতাকার প্রতি সবার দ্বায়বদ্ধতা রয়েছে। আমরা সবাই মিলে লড়াই করে, সংগ্রাম করে পরিবর্তনের রাজনীতিটা ফিরিয়ে নিয়ে আসবো। এলাকাবাসীর প্রতি আমার উদার্ত্ত আহবান এবি পার্টির ছায়াতলে আসেন। নতুন করে বাংলাদেশ বদলে দেবার রাজনীতিটা আমরা করি। বিবেকের রাজনীতি করি, ভোট বেচাকেনার রাজনীতি বাদ দিয়ে সেবার রাজনীতি করি। আপনার অধিকারের লড়াইয়ের রাজনীতিটা করি৷ কুড়িগ্রামের উন্নয়নে সৎ ও মানবিক প্রার্থী ডাঃ নজরুল ইসলামকে নির্বাচিত করতে হবে। তিনি গরীবের ডাক্তার।”
পরে বিকেল ৪টার দিকে পথসভা করার লক্ষ্যে কুড়িগ্রাম সদর উপজেলার শুলকুর বাজার এলাকার উদ্দেশ্যে রওনা দেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ  জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews