বড়লেখায় আত্মহত্যা চেষ্টার অপরাধে ট্রাভেল্স কর্মচারি কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সংরক্ষিত বন ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন:  ছাতকে দেড় কোটি টাকার ক্ষতি কুলাউড়ায় অনলাইন ৪ জুয়াড়ীসহ ৭ জন আটক জর্জিয়ায় বড়লেখার ইটালি প্রবাসির মৃত্যু- লাশ পৌঁছে দিতে সরকারের প্রতি বাবা-মা ও স্ত্রীর আকুতি বড়লেখায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা কমলগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু কমলগঞ্জে সংরক্ষিত বনের ৫একর ভূমি উদ্ধার; অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বনবিভাগ বড়লেখায় প্রাইমারি স্কুলের আঙিনায় বৃক্ষ চারা রোপন কার্যক্রমের উদ্বোধন আদালতের নির্দেশে দোকান খুলে নগদ টাকা, মালামাল ও লাইসেন্স না পাওয়ার অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি। আত্রাইয়ে বয়তুল্ল্যাহ সেতুর পাশে ধস: বড় দুর্ঘটনার আশঙ্কা

বড়লেখায় আত্মহত্যা চেষ্টার অপরাধে ট্রাভেল্স কর্মচারি কারাগারে

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী বাজারস্থ বাদশা ট্রাভেল্স এন্ড ট্যুরসের কর্মচারি আব্দুল্লাহ আল সামি (২২) মঙ্গলবার রাতে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টাকালে প্রত্যক্ষদর্শী জনতা তাকে রক্ষা করেছেন। স্থানীয় লোকজন ৯৯৯ এ ফোন দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। বুধবার বিকেলে আত্মহত্যার চেষ্টার অপরাধের মামলায় পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। সামি কাঠালতলী (উত্তর) গ্রামের মৃত আব্দুল বাছিতের ছেলে।

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাভেল্স কর্মচারি আব্দুল্লাহ আল সামি মঙ্গলবার রাতে কীটনাশক (বিষ) পানে আত্মহত্যার চেষ্টাকালে আশপাশের লোকজন তা দেখতে পেয়ে তাকে বাঁধা দেন। পরবর্তীতে পুনরায় বিষপানে আত্মহত্যা করতে পারে এমন আশংকায় লোকজন পুলিশের ৯৯৯ এ ফোন দিয়ে ঘটনাটি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। এব্যাপারে আত্মহত্যার চেষ্টার অপরাধে আব্দুল্লাহ আল সামির বিরুদ্ধে এসআই অলিয়ার রহমান বাদি হয়ে থানায় মামলা করেন। বুধবার আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

Manual2 Ad Code

থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণগ্রস্থ হওয়ায় সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। খবর পেয়েই পুলিশ তাকে হেফাজতে নিয়ে আত্মহত্যার চেষ্টার অপরাধে আইনগত ব্যবস্থা নিয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!