শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ২

  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

Manual2 Ad Code

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরীকে (১৫) কে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর আপন মাসি শিল্পী সরকার ও তার স্বামী মোবারক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual4 Ad Code

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

পুলিশ জানায়, কিশোরী গত ২৯ সেপ্টেম্বর দুর্গাপূজার সপ্তমীর দিনে শ্রীমঙ্গলের আর. কে. মিশন রোডের একটি মন্দিরে অঞ্জলি দিতে গিয়ে নিখোঁজ হয়। পরে তার পিতা মতিলাল বিশ্বাস বাদী হয়ে কমলগঞ্জ উপজেলার কাঠালকান্দি গ্রামের বদরুল আলম (২৫)সহ তিনজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা করেন।

এসময় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৭/৩০ ধারায় দায়েরকৃত মামলার তদন্তে পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও একাধিক অভিযান চালায়। এর ধারাবাহিকতায় বদরুল আলম ও শহিদ মিয়াকে ৮ ও ১১ অক্টোবর গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

তবে তাদের কাছ থেকে কিশোরীর অবস্থান সম্পর্কে কোনো তথ্য না পাওয়ায় পুলিশ তদন্ত আরও জোরদার করে। পরে অপহৃতার কিশোরীর মাসি প্রিয়াংকা সরকার ব্যবহৃত মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণে রীমার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। সেই সূত্র ধরে শুক্রবার রাতে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় শিল্পী সরকার ও তার স্বামী মোবারক মিয়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে রীমাকে উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরীর মাসি প্রায় দুই বছর আগে প্রেমের সূত্রে ধর্মান্তরিত হয়ে মোবারক মিয়াকে বিয়ে করেন। অভিযোগ রয়েছে, তিনি পূর্বপরিকল্পিতভাবে দুর্গাপূজার দিনে রীমাকে প্রলোভন দেখিয়ে অপহরণ করেন এবং পরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে সিলেটের ওই এলাকায় আটকে রাখেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কিশোরীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, আসামীদের আদালতে প্রেরণ করা হবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!