আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

Manual3 Ad Code
নাজমুল হক নাহিদ ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::
নওগাঁ’র আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগঁা-৬ আসনে এমপি পদপ্রার্থী এসএম রেজাউল ইসলাম রেজু।
তিনি বলেন, আগামী নির্বাচন যেনো অনুষ্ঠিত না হয় সে জন্য দেশি বিদেশী ষরযন্ত্র চলছে। আমাদের সকলকে একতাবদ্ধ থেকে সেই ষরযন্ত্র রুখে দিতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর বিদেশে থেকে দলকে সুসংগঠিত করেছেন। আমদের আগামী নির্বাচনে এ আসন থেকে তারেক রহমান কর্তৃক মনোনীত এমপি প্রার্থীকে বিজয়ী করে সকল ষরযন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন নওগাঁ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রুবেল হোসেন।
উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক খোরসেদ আলমের সভাপতিত্বে আহবায়ক আশরাফুল ইসলাম লিটন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, যুবদল আহবায়ক পারভেজ ইকবালসহ বিএনপি পরিবারের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!