জুড়ীতে এক বৃদ্ধকে কুপিয়ে জখম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে এক বৃদ্ধকে কুপিয়ে জখম

  • রবিবার, ২ নভেম্বর, ২০২৫

Manual4 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় রামগোপাল পাশী (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা ফাঁড়ি চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুরেন্দ্র বুনার্জী (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁর বাড়িও একই এলাকায়। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।

Manual7 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে রামগোপাল পাশী গবাদিপশু নিয়ে বাড়ির পাশে চরাতে যাচ্ছিলেন। এ সময় সুরেন্দ্র হঠাৎ ঘর থেকে ধারালো দা নিয়ে বের হয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে রামগোপালের দুই হাত, পিঠ ও কানে ছয়টি কোপ লাগে। রামগোপালের ছেলে রাজেন পাশী বাধা দিতে গেলে সুরেন্দ্র তাঁর বাঁ হাতেও কোপ দেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে সুরেন্দ্রকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। আহত রামগোপাল ও রাজেনকে প্রথমে উপজেলা হাসপাতালে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দীপঙ্কর দাস বলেন, রামগোপালের প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। পরে অবস্থার অবনতি ঘটায় সিলেটে স্থানান্তর করা হয়।

Manual1 Ad Code

আহত রাজেন পাশী বলেন, আমার বাবা কিংবা আমাদের পরিবারের কারও সঙ্গে সুরেন্দ্রর কোনো বিরোধ ছিল না। হঠাৎ কেন তিনি এমন করলেন, আমরা বুঝতে পারছি না।

Manual8 Ad Code

জুড়ী থানার এসআই উস্তার মিয়া বলেন, সুরেন্দ্র স্থানীয় একটি করাতকলের শ্রমিক ছিলেন। কয়েক দিন ধরে মানসিকভাবে অসুস্থ বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে ঘটনার কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!