বড়লেখায় রাস্তা বন্ধে দুর্ভোগে শিক্ষার্থী ও গ্রামবাসী, মিথ্যা মামলা দিয়ে হয়রানী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় রাস্তা বন্ধে দুর্ভোগে শিক্ষার্থী ও গ্রামবাসী, মিথ্যা মামলা দিয়ে হয়রানী

  • বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলবীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদনগর দক্ষিণ (কড়িয়া) গ্রামের ৪০ পরিবারের বাসিন্দাদের কয়েক যুগের চলাচল রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন স্থানীয় প্রভাবশালী উশৃঙ্খল নারী আফতারুন নেছা। এতে গত ৬ দিন ধরে চরম ভোগান্তি পোয়াচ্ছেন ওই রাস্তায় চলাচলকারীরা। বিশেষ করে মারাত্মক দুর্ভোগে পড়েছে প্রাইমারী, হাইস্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

রাস্তার প্রতিবন্ধকতা অপসারণের ব্যবস্থা নেওয়ার দাবিতে বুধবার দুপুরে ভোক্তভোগিদের পক্ষে ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করেছেন মোহাম্মদনগর দক্ষিণ গ্রামের আজিজুর রহমান। ইউএনও দ্রুত ব্যবস্থা নিতে সহকারি কমিশনার (ভূমি)-কে নির্দেশ দিয়েছেন।

অভিযোগ সূত্র ও সরেজমিনে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর দক্ষিণ গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি আফতারুন নেছার বাড়ির পূর্ব পাশ দিয়ে দক্ষিণের সরকারি রাস্তায় সংযুক্ত। বহু বছর ধরে এ পথ দিয়েই স্থানীয়রা, শিক্ষার্থী ও রোগীরা চলাচল করে আসছেন। অন্য কোনো বিকল্প রাস্তা না থাকায় এটি এলাকাবাসীর একমাত্র যাতায়াতের পথ।

কিন্তু ৬ দিন আগে আফতারুন নেছা তার বাড়ির সামনের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেন। এর আগে চলিত বছরের আগস্টে একইভাবে রাস্তা বন্ধ করে দিলে থানা প্রশাসনের হস্তক্ষেপে তা অপসারণ করা হয়। তবে, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ করায় ক্ষুব্ধ হয়ে ৭ অক্টোবর আফতারুন নেছা প্রতিবাদী ৯ ব্যক্তির বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা করার পরই আফরুন নেছা কাটা ফেলে ও বাশের বেড়া দিয়ে পুনরায় রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। এলাকাবাসীর সাথে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় বন্দী হয়ে পড়েছেন।

Manual8 Ad Code

অভিযোগকারী আজিজুর রহমান বলেন, আফতারুন নেছার বাড়ির পূর্বপাশ দিয়ে যাওয়া রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য পাশের জমির মালিক রাস্তার নামে রেজিষ্ট্রী করে দিয়েছেন। বাকি অংশ সরকারি খাস ভূমি। কিন্তু স্থানীয় প্রভাবশালী নারী আফতারুন নেছা এলাকাবাসীর চলাচলের রাস্তাটি তার নিজস্ব ভূমির দাবী করে হঠাৎ বন্ধ করে দিয়েছেন। এতে প্রায় ৫০ পরিবারের কয়েকশ বাসিন্দা চরম ভোগান্তিতে পড়েছেন। এর আগেও তিনি একবার রাস্তা বন্ধ করে দেন। পরে থানার ওসি সাহেব সরেজমিনে পরিদর্শন করে রাস্তাটি খুলে দেন। গত ৬ দিন আগে আবারও তিনি রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। রাস্তা বন্ধের প্রতিবাদ করলেই তিনি একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানী করছেন।

Manual2 Ad Code

ইউএনও গালিব চৌধুরী জানান, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছেন। সহকারি কমিশনার (ভূমি)-কে দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!