বৃটেনে কুলাউড়ার মেয়ে পুষ্পর ডক্টরেট ডিগ্রি অর্জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বৃটেনে কুলাউড়ার মেয়ে পুষ্পর ডক্টরেট ডিগ্রি অর্জন

  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
শবনম আহসান পুষ্প

Manual7 Ad Code

এইবেলা কুলাউড়া ::

Manual2 Ad Code

ব্রিটেনে বসবাসকারী বাঙালি শিক্ষার্থী কুলাউড়ার শবনম আহসান পুষ্প পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ব্রিটিশ লোককাহিনীর অদ্ভুত চরিত্রসমূহ ও জাতীয়তাবাদী চেতনা-এই বিষয় নিয়ে গবেষণার মাধ্যমে তিনি ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

ওয়েস্ট ইয়র্কশায়ারের কিথলী শহরে বসবাসরত শবনমের পৈতৃক বাড়ি বৃহত্তর সিলেটের কুলাউড়া উপজেলার মনসুর গ্রামে। তার বাবা মুহম্মদ আহসান উল্লাহ হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। মা সেলিনা উল্লাহ ব্রিটিশ ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) উচ্চপদে কর্মরত।

Manual4 Ad Code

শিক্ষাজীবনে শবনমের সাফল্য দীর্ঘদিনের। পিএইচডির আগে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ও ফরাসি সাহিত্যে জয়েন্ট অনার্সসহ এমএ ডিগ্রি অর্জন করেন। তার ছোট দুই বোন শাহনাজ ও সাবরীনও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

Manual8 Ad Code

ব্যক্তিগত জীবনে শবনম বিবাহিতা এবং দুই সন্তানের জননী। তার স্বামী ড. আমিরুল ইসলাম খান লিডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

শবনম আহসান পুষ্প কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহম্মদ আমান উল্লাহর ভাতিজি এবং যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রবের শ্যালিকা বলেও জানা গেছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!