জুড়ীতে খামারিকে আর্থিক অনুদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে খামারিকে আর্থিক অনুদান

  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

Manual3 Ad Code

Manual6 Ad Code

এইবেলা জুড়ী::

জুড়ীতে অজ্ঞাত শত্রুর ছিটিয়ে দেওয়া বিষ খেয়ে মধ্যবিত্ত খামারি চেরাগ আলীর একমাত্র সম্বল ৩৩৫টি হাঁসের মৃত্যু ঘটে। এতে তিনি নিঃস হয়ে পড়েন। ১৩ নভেম্বর এই খবরটি গণমাধ্যমে প্রচার হলে বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তাৎক্ষণিক তিনি ওই খামারির জন্য উপহার স্বরূপ ৫০ হাজার টাকা অনুদান পাঠিয়েছেন।

Manual3 Ad Code

তারেক রহমানের নির্দেশে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের তত্ত¡াবধানে মঙ্গলবার বিকেলে জুড়ী উপজেলার গোবিন্দপুর গ্রামের মধ্যবিত্ত খামারি চেরাগ আলীর হাতে অনুদানের ৫০ হাজার টাকা তোলে দিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নিপার রেজা ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমদ মাহফুজ।

Manual8 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন জুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, জুড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ গফুর মারুফ, ফয়সল আহমদ, জুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানভীর খান প্রমুখ।

Manual6 Ad Code

জানা গেছে, কিছুদিন পূর্বে জায়ফর নগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের চেরাগ আলীর খামারের হাঁস মারা যাওয়ার খবর জানতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে যুবদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদককে নির্দেশ দিলে তাদের তত্ত¡াবধানে জেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বল চেরাগ আলীর হাতে তারেক রহমানের পাঠানো উপহারের অর্থ তুলে দেন।

খামারি চেরাগ আলী জানান, প্রায় ১৩/১৪ বছর ধরে হাঁসের খামার চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। হাকালুকি হাওরে প্রতিদিন সকালে হাঁস ছেড়ে দিয়ে বিকালে বাড়িতে নিয়ে আসেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ও সকালে হাঁস ছেড়ে দিয়ে ক্ষেতের কাজে চলে যান। পরে গিয়ে দেখেন ৩৩৫ টি হাঁস মৃত পড়ে আছে। আশেপাশের জমিতে কে বা কাহারা বিষ দেওয়ায় হাঁসগুলো মারা যায়। এরপর নিঃস হয়ে পড়েন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর্থিক অনুদান দিয়ে তাকে নতুন করে বাঁচার সুযোগ করে দিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!