কুলাউড়ায় বিএনপির প্রার্থীর সংবাদ সম্মেলন : ধানের শীষকে বিজয়ী করতে বিএনপি ঐক্যবদ্ধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুলাউড়ায় বিএনপির প্রার্থীর সংবাদ সম্মেলন : ধানের শীষকে বিজয়ী করতে বিএনপি ঐক্যবদ্ধ

  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শুকু ২৫ নভেম্বর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতৃবৃন্দ ও দলীয় মনোনয়ন লাভকারী শওকতুল ইসলাম শকু বলেন, কেন্দ্রের সিদ্ধান্তের প্রতি আস্থা আছে উপজেলা বিএনপিসহ তৃণমুল বিএনপির। নেতাকর্মীরা অধীর অপেক্ষায় রয়েছে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে।

সংবাদ সম্মেলনে বিএনপি দলীয় প্রার্থী ও প্রাথমিক মনোনয়ন লাভকারী শকু জানান, কুলাউড়া ডাকবাংলো মাঠে একই মঞ্চে তিনি এবং দলের অপর মনোনয়ন প্রত্যাশী আবেদন রাজা প্রতিজ্ঞা করেছেন, দল যাকে মনোনয়ন দেবে, তার সাথে তারা এক হয়ে কাজ করবেন। এখন তিনি মনোনয়ন বঞ্চিত হয়ে দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। দলীয় মনোনয়ন চুড়ান্ত হয়ে গেলে তিনি আর বিরোধীতা করবেন না বলে আশা প্রকাশ করেন।

Manual6 Ad Code

কুলা্উড়ার উন্নয়নের প্রশ্নে শকু বলেন, প্রথমে আমি কুলাউড়াকে যানজট নিরসনে উদ্যোগ নেবো। তাছাড়া কুলাউড়ার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে একটি পুর্নাঙ্গ স্টেডিয়াম নির্মাণ করবো এবং চা শিল্প রক্ষায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবেন।

Manual5 Ad Code

কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু বলেন, দীর্ঘ ১৭ বছর পর দলীয় প্রার্থী পাওয়ায় উচ্ছ্বসিত কুলাউড়া বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। কুলাউড়া বিএনপিতে মনোনয়ন নিয়ে কোন বিভেদ নাই। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে শতভাগ বিএনপি ঐক্যবদ্ধ।

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল বলেন, আমাদের মধ্যে কোন বিভেদ নেই। দীর্ঘ দেড়যুগ পরে আমরা বিএনপির প্রার্থী পেয়েছি। বিএনপি যুবদল ছাত্রদল ঐক্যবদ্ধ আমরা এই আসনে ধানের শীষকে বিজয়ী করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোওয়ান খান বলেন, দলের মনোনয়ন বঞ্চিত আবেদ রাজাকে উদ্দেশ্য করে বলেন দল যদি একটি আসনের জন্য সরকার গঠন করতে না পারে তাহলে এর দায়ভার আপনাকে বহন করতে হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!