বড়লেখায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ চার পরিবারে নিসচা’র ছাগল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ চার পরিবারে নিসচা’র ছাগল বিতরণ

  • সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

বড়লেখায় জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই’র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ অসচ্ছল চার পরিবারকে উপহারস্বরূপ ছাগল বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে মানবিক এ কার্যক্রম সম্পন্ন করেছে নিসচা’ বড়লেখা উপজেলা শাখা।

Manual7 Ad Code

নিসচা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান ও প্রকাশনা সম্পাদক আশফাক আহমদের যৌথ সঞ্চালনায় ছাগল বিতরণের সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা ইসলাম উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা এনামুল হক, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, আঞ্জুমানে আল ইসলাহ’র সাধারণ সম্পাদক সাহেদ আহমদ জুয়েল, উপজেলা জমিয়তে উলামায়ের ছাত্রকল্যাণ সম্পাদক মুফতি হাসান আহমেদ, মৌলভীবাজার জেলা চেম্বার অব কমার্সের সদস্য আব্দুস সামাদ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম।

Manual7 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি খলিলুর রহমান, নিসচা পৃষ্ঠপোষক তারেক আহমদ ও নাজিম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আহমেদ নোমান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, সহ-প্রচার সম্পাদক শাকিল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবিদাস, কার্যকরী সদস্য মাছুম আহমদ ছুনু, সাব্বির আহমদ আবির, জাহাঙ্গীর আলম, রাহেল আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!