বড়লেখা ফুটবল একাডেমীর সভাপতি আব্দুর রহমান সম্পাদক বেলাল আহমদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

বড়লেখা ফুটবল একাডেমীর সভাপতি আব্দুর রহমান সম্পাদক বেলাল আহমদ

  • সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

বড়লেখায় সাবেক কৃতী ফুটবলার আব্দুর রহমানকে সভাপতি, বেলাল আহমদকে সাধারণ সম্পাদক ও জাকারিয়া আহমদ বটলকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা ফুটবল একাডেমী নামে একটি ক্রীড়া সংগঠন আত্মপ্রকাশ করেছে। রোববার (৭ ডিসেম্বর) রাতে ডিভ্যান রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতী ফুটবলার মো. শফিক উদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক কৃতী ফুটবলার বেলাল আহমদের সঞ্চালনায় কমিটি গঠনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সভায় সর্বসম্মতিতে ২৯ সদস্য বিশিষ্ট একাডেমীর কার্যকরী কমিটি এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার মো. শফিক উদ্দিনকে প্রধান উপদেষ্টা করে ১৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

কার্যকরি কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সাবেক কৃতী ফুটবলার আমির উদ্দিন, সহ-সভাপতি লুৎফুর রহমান চুন্নু, আব্দুল কাদির, আব্দুল কুদ্দুছ, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, ফারুক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, কোষাধ্যক্ষ তাজুল ইসলাম, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন লাল, সহ-প্রচার সম্পাদক শামীম আহমদ, ক্রীড়া সম্পাদক ও কোচ খালেদ আহমদ, আমির উদ্দিন, শামসুল ইসলাম, দেলোয়ার হোসেন। কার্যকরী সদস্য কুতুব উদ্দিন, হাফিজুর রহমান সুমন, খায়রুল ইসলাম মন্টু, আরমান আমান, সুহেল আহমদ, ইকবাল হোসেন, জুবেল আহমদ, সালাউদ্দিন, জৈন উদ্দিন মেসি, বাহার আহমদ।

উপদেষ্টারা হলেন সাবেক কৃতী ফুটবলার যথাক্রমে- তুতিউর রহমান, সমছ উদ্দিন, ফয়জুর রহমান, রফিকুল ইসলাম সুন্দর, আব্দুল আহাদ (১), কমর উদ্দিন কালা, আব্দুস সত্তার, ইকবাল হোসেন, কবি মো. শহীদ-উল ইসলাম প্রিন্স, জাহাঙ্গীর হোসেন, মুন্সী শরীফুল ইসলাম, সুনাম উদ্দিন, নূরুল ইসলাম নুনু, মোস্তফা জামান আব্বাছ, আব্দুল আহাদ (২), ফারুক আহমদ, কমর উদ্দিন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!