কুলাউড়ার শরীফপুরে সড়কে প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

কুলাউড়ার শরীফপুরে সড়কে প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর 

  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

Manual7 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারেট কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বটতলা বাজারে ০৯ মঙ্গলবার রাতে মোটর সাইকেল ও ব্যাটারি চালিত টমটমের মধ্যে মুখোমুখি সংঘর্ষে স্থানীয় ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন (৫৫) এবং তার চাচাতো ভাই জালাল আহমদ (৪৫) নামক ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ২ মোটরসাইকেল আরোহীর বাড়ি শরীফপুর ইউনিয়নের তেলিবিল তালতলা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে মোটরসাইকেলে করে বটতলা বাজারে যাওয়ার পথে তালতলা এলাকায় পৌঁছলে রাস্তার উপর জমি থেকে কাটা ধানের স্তূপ করে রাখায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক মো. গিয়াস উদ্দিন ও আরোহী জালাল উদ্দিন গুরুতর আহত হন।
স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান আহমদ জানান, স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আহত গিয়াস উদ্দিন ও জালাল আহমদকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।  সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
নিহত দু’জনই শরীফপুর ইউনিয়নের তেলিবিল (তালতলা) গ্রামের বাসিন্দা। তারা সুলতান মুন্সী ও সুবহান মিয়ার ছেলে এবং আপন চাচাতো ভাই। তাদের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!