তৃণমুলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে -পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি

তৃণমুলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে -পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

Manual5 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, দেশের তৃণমুল পর্যায়ের মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।

Manual4 Ad Code

তিনি বুধবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলার ভোলারকান্দি, হরিপুর ও মোহাম্মদনগর কমিউিনিটি ক্লিনিকের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্মদীপ বিশ্বাস, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ।

Manual8 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ, উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন কমিটর সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্মদীপ বিশ্বাস।

Manual7 Ad Code

এসময় বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!