বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলো জুড়ী উপজেলার তিন শিক্ষার্থী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলো জুড়ী উপজেলার তিন শিক্ষার্থী

  • রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

Manual8 Ad Code

আল আমিন আহমদ:: বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান শাপলা কাবও প্রেসিডেন্ট’স স্কাউট (রাষ্ট্রপতি পদক)’ অর্জন করেছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার তিনজন শিক্ষার্থী। এ্যালফাবেট কিন্ডারগার্টেনের শিক্ষার্থী সপ্তদীপা দাশ দিঘি ২০২০ সালের শাপলা কাব অ্যাওয়ার্ড গ্রহণ করেন, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিৎ দাশ অভীক ২০২৩ সালের শাপলা কাব অ্যাওয়ার্ড গ্রহণ করেন, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী স্বস্তিকা সুত্রধর ২০২৩ সালের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড গ্রহণ করেন এবং নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের
শিক্ষার্থী সপ্তদীপা দাশ দিঘি। ২০২৪ সালের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড গ্রহণ করেন সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আয়োজনে ২০২০–২০২৪ সালের শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্তদের সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠানে এসব স্কাউট অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

Manual5 Ad Code

উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। জুড়ী উপজেলার শিক্ষার্থীরা সনদ ও পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মো. আবদুল আজিজ এবং উপ কমিশনার ড. মো. সিরাজুল ইসলাম। অতিথিবৃন্দ অর্জনকারীদের অভিনন্দন জানান এবং তাদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে কাব ও স্কাউটসের শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী /প্রধান উপদেষ্টা এবং প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ করেন মাননীয় রাষ্ট্রপতি। কিন্তু কোভিড সহ নানা প্রতিকূলতার কারণে আঞ্চলিক ভাবে এই অ্যাওয়ার্ড বিতরণ করা হয়।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!