জুড়ীতে বিজিবির অভিযানে কোটি টাকার অবৈধ জিরার চালান জব্দ, গ্রেফতার ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে বিজিবির অভিযানে কোটি টাকার অবৈধ জিরার চালান জব্দ, গ্রেফতার ১

  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

অভিনব কায়দায় বাংলাদেশি চালের বস্তার নিচে প্রায় কোটি টাকার চার টন ৫০ কেজি অবৈধ ভারতীয় জিরা পাচারকালে জুড়ীতে ট্রাকসহ তা জব্দ করেছে বিজিবি। এসময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে ফরহাদ উদ্দিন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল দশদার দিকে সীমান্তের দশ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের জায়ফরনগর ইউনিয়নের তেতুলতলা নামক স্থানে। ধারণা করা হচ্ছে পাচারকারিরা জকিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ ভারতীয় জিরা বাহী ট্রাক বিয়ানীবাজার ও বড়লেখা সড়ক হয়ে দেশের অন্যত্র পাচার করছিল। এব্যাপারে থানায় মামলা হয়েছে।

Manual5 Ad Code

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বিজিবি-৫২ ব্যাটালিয়নের জুড়ী কোম্পানী কমান্ডারের নেতৃত্বে বিজিবি সদস্যরা কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের জায়ফরনগর এলাকায় যানবাহনে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে। এসময় উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ছুটে চলা একটি মাল বোঝাই ট্রাক আটক করে বিজিবি। সড়কের তেতুলতলা নামক স্থানে তল্লাশিকালে ট্রাকের উপরের দিকে ১০৫ বস্তা বাংলাদেশি চালের বস্তা থাকলেও নিচের দিকে মিলে ১৩৫ বস্তা অবৈধ ভারতীয় জিরার চালান। যার বাজার মূল্য প্রায় ৬১ লাখ টাকা। এসময় বিজিবি ট্রাক চালক ফরহাদ উদ্দিনকে আটক ও চোরাই জিরা, চাল এবং একটি মোবাইল ফোন জব্দ করে বিজিবি। ফরহাদ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বিলপার গ্রামের দুদু মিয়ার ছেলে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক চৌধুরী জানান, চালের বস্তার নিচে করে বড় ধরণের একটি অবৈধ জিরার চালান পচারের গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ জিরা, বাংলাদেশি চাল, জিরা বহনকারি ট্রাক ও মোবাইলসহ ১ কোটি ১৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি। এসময় ট্রাক চালককে আটক করা হয়। এব্যাপারে জুড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে।

Manual7 Ad Code

জুড়ী থানার ওসি দিলীপ কান্ত নাথ মঙ্গলবার সন্ধ্যায় জানান, এব্যাপারে বিজিবি বাদি হয়ে জুড়ী থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!