কুলাউড়ায় ‘কমল হাউস’ প্রকল্পের ১১তম ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের জন্য বৃটেনের কার্ডিফে ফান্ড রাইজিং গালা ডিনারপার্টি  মাদ্রাসা বোর্ডের বৃত্তিতে শতভাগ সাফল্য অর্জন করে নাগেশ্বরীর আল-কারীম ক্যাডেট মাদ্রাসা কুলাউড়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা : পালিয়েও শেষ রক্ষা হলো না ঘাতক পুত্রের বড়লেখার হাইটেক একাডেমির ৬ শিক্ষার্থীর ইবতেদায়ী বৃত্তি অর্জন কমলগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ কুড়িগ্রাম টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে প্রশিক্ষণার্থী ও এলাকাবাসীর মানববন্ধন অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে উন্নয়ন কাজ হবে : তাহসিনা রুশদী লুনা এমপি সৌদি আরবে চারবার বিক্রি যৌন নির্যাতনে অন্তঃসত্ত্বা অবস্থায় দেশে ফেরত পাঠানো কুলাউড়ায় জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুলাউড়ায় ‘কমল হাউস’ প্রকল্পের ১১তম ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

Manual6 Ad Code

কুলাউড়া প্রতিনিধি::

বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার আয়োজনে কমল হাউস প্রকল্পের ১১তম ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘরের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী।

Manual5 Ad Code

অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বহির্বিশ^ জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আলী, কমল হাউস বাস্তবায়ন প্রকল্পের আহবায়ক ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কমর উদ্দিন জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও প্রকল্পের সদস্য সচিব আতাউর রহমান আতা, বহির্বিশ^ জাতীয়তাবাদী ফোরামের সাজাদ্দুর রহমান সাজু, রিপন মজুমদার। এসময় উপস্থিত ছিলেন বহির্বিশ^ জাতীয়তাবাদী ফোরামের নেতা শাহীন খাঁন, হাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমদ পান্না, সাবেক সাধারণ সম্পাদক জুবেদ আলম, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আহরারুজ্জামান আহরার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারী, হাজীপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মাসুদ আহমদ নীরব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বহির্বিশ^ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী বলেন, ২০১৯ সালে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা বিশে^র বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের নিয়ে গঠন করা হয় বহির্বিশ^ জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া। সংগঠনটি প্রতিষ্ঠার পর বিগত করোনা মহামারি, বন্যাসহ সকল দূর্যোগে মানুষের কল্যাণে কাজ করেছে। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাক নাম হলো কমল। তাঁর স্মৃতি ধরে রাখার জন্য “কমল হাউস” নামে একটি আবাসন প্রকল্প চালু করা হয়েছে। স্থায়ীভাবে মানুষের কল্যাণে কাজ করার জন্য এখন পর্যন্ত কুলাউড়া উপজেলার দশটি ইউনিয়নে দশটি ঘর তৈরি করে দেয়া হয়েছে। ১১তম ঘর হাজীপুর ইউনিয়নে বিএনপির নিবেদিত কর্মী আব্দুস শহীদকে তৈরি করে দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও বিএনপির নিবেদিত অস্বচ্ছল কর্মীদের ঘর তৈরি করে দেয়া হবে। এই মহৎ কাজে বহির্বিশ^ জাতীয়তাবাদী ফোরামের সকল সদস্যরা আর্থিক সহযোগিতা করার কারণে কমল হাউস প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে। আগামীতেও যেকোনো দূর্যোগে এই সংগঠনটি তাদের সেবামূলক কার্যক্রম সবসময় অব্যাহত রাখবে।

Manual3 Ad Code

দোয়া পরিচালনা করেন বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আলী। এসময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্থভাবে স্বদেশ প্রত্যাবর্তন করার জন্য দোয়া করা হয়।

Manual8 Ad Code

উল্লেখ্য, হাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক অস্বচ্ছল ব্যক্তি আব্দুস শহিদকে ‘কমল হাউস’ নামে নতুন ঘর তৈরি করে দেয়া হচ্ছে। ঘর পেয়ে বহির্বিশ^ জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপকারভোগী আব্দুস শহীদ। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!