বড়লেখায় নাসির উদ্দিন এমপির উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

বড়লেখায় নাসির উদ্দিন এমপির উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন

  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু মঙ্গলবার দিনব্যাপি বড়লেখায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএসের নবপল্লব-এর বাস্তবায়নাধীন (চলমান) বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও সদ্য সমাপ্ত প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এছাড়া বিকেলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেন।

নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম হাতলিয়ায় দলছড়া খাল পুনঃখনন কাজের অগ্রগতি পরিদর্শন করেন। ২৭ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে খালটির খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। পশ্চিম হাতলিয়া কুইয়াছড়া পয়েন্ট হতে দলছড়া সিএন্ডবি ব্রিজ পর্যন্ত ১৭৯৮.৭৮ মিটার খাল পুনঃখননে ব্যয় হচ্ছে ২৩ লাখ ২৯ হাজার টাকা। বিদেশি অর্থায়নে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেন্ট্রাল ফর ন্যাচারাল রিসোর্স এন্ড স্টাডিজ’ (সিএনআরএস)।

Manual8 Ad Code

এরপর দুপুরে সংসদ সদস্য মিঠু প্রধান অতিথি হিসেবে তালিমপুর ইউনিয়নের হাল্লা এলাকায় হাকালুকি হাওরের জলা বিলের পূর্বপাশ দিয়ে প্রবাহমান ‘মরা কাকড়া খাল’ পূণঃখনন কাজের উদ্বোধন করেন। কৈয়ারকোনা গাংরা হতে পুরল বিলের কোনা পর্যন্ত ৮৮৮ মিটার পুনঃখনন কাজে ব্যয় হবে ১৭ লাখ ২৩ হাজার টাকা।

Manual3 Ad Code

এরপর বিকেলে প্রধান অতিথি হিসেবে তিনি বর্নি ইউনিয়নে একই সংস্থার সম্প্রতি বাস্তবায়নকৃত কাজিরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে আব্দুস সাত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র পর্যন্ত দুর্যোগ ঝুঁকি প্রশমন বান্ধব ১ কিলোমিটার সংযোগ রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রকল্পটি বাস্তবায়ন করেছে বর্নি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। এতে ব্যয় হয়েছে প্রায় দুই কোটি টাকা।

Manual2 Ad Code

চলমান প্রকল্প পরিদর্শণ ও কাজ সম্পন্ন প্রকল্পের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বড়লেখা ইউএনও গালিব চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, নবপল্লব এর রিজিওনাল কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম, ফিল্ড মনিটরিং লীড আশরাফুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহসভাপতি খলিলুর রহমান, নবপল্লব এর বড়লেখা উপজেলা ফিল্ড ম্যানেজার শাহাদত হোসেন, সাবেক পৌর কাউন্সিলার মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!