বড়লেখায় বার্ষিক শিশু উপহার বিতরণ ও প্রাক্-বড়দিন উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় বার্ষিক শিশু উপহার বিতরণ ও প্রাক্-বড়দিন উদযাপন

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, বড়খলা বিডি-০৪৩২ এর উদ্যোগে শুক্রবার বড়লেখার মাধবকুণ্ড সংলগ্ন ৯ নং খাসিয়া পুঞ্জিতে প্রকল্পভূক্ত শিশুদের বার্ষিক উপহার বিতরণ ও প্রাক্-বড়দিন উদযাপিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে কেক কেটে প্রাক্-বড়দিন উদযাপনের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ইউএনও গালিব চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য দেন প্রকল্পের ব্যবস্থাপক ষ্টিফেন মারলিয়া।

Manual8 Ad Code

বরমচাল লুমডনবক ডেভলপমেন্ট ফাউন্ডেশনের পিডিএ চেয়ারম্যান লাভলী সুছিয়াংয়ের সভাপতিত্বে ও প্রকল্পের হিসাব রক্ষক মর্নিং সুছিয়াংয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও গালিব চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুর রব, ইউপি সদস্য হিফজুর রহমান, লুমডনবক ডেভলপমেন্ট ফাউন্ডেশনের পিডিএ কো-অর্ডিনেটর ডেন্টিনা মারলিয়া, বড়খলা বিডি-০৪৩২ প্রকল্পের এলসিসি চেয়ারম্যান পিল পালা প্রমুখ। প্রজেক্টের কার্যক্রম সম্পর্কে অভিভাবক অনুভুতি প্রকাশ করেন সুজিতা বাউরি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুর রব, ৭নং খাসিয়া পুঞ্জি বিডি-০৪০১ এর এলসিসি চেয়ারম্যান প্রবিনসন সুছিয়াং প্রমুখ। প্রাক্-বড়দিন উদযাপন উপলক্ষ্যে প্রকল্পের শিশুরা ট্রাডিশনাল গান ও নৃত্য পরিবেশন করেছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!