জুড়ীতে দুর্বৃত্তের বিষ প্রয়োগে মাছ নিধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

জুড়ীতে দুর্বৃত্তের বিষ প্রয়োগে মাছ নিধন

  • শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual6 Ad Code

জুড়ী উপজেলার কৃষ্ণনগর গ্রামের একটি ফিসারীতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। এব্যাপারে ফিসারী মালিক বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়রী করেছেন।

Manual1 Ad Code

জানা গেছে, কৃষ্ণনগর গ্রামের মৃত উসমান আলীর ছেলে সাবেক ইউপি মেম্বার সামছু মিয়া ও হামিদপুর গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে বদরুল ইসলাম ধামাই টি এস্টেট মৌজার ১২ একর জমিতে ৪ বছর পূর্বে একটি বড় ফিসারী দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। ফিসারীটি লাভজনক হয়ে উঠায় দুর্বৃত্তরা ঈর্ষাম্বিত হয়ে উঠে। এমতাবস্থায় বুধবার রাতে দুষ্কৃতিকারীরা ফিসারীতে বিষ প্রয়োগ করে পালিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে ফিসারীর মালিক সামছু মিয়া ফিসারীতে গিয়ে দেখেন ফিসারীর পানিতে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।

সরেজমিনে গিয়ে ফিসারীতে ব্যাপক মরা মাছ ভেসে থাকতে দেখা গেছে। মাছ পচায় পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফিসারী মালিক সাবেক ইউপি মেম্বার সমছু মিয়া জানান, এতে তার ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি থানায় জিডি করেছেন।

Manual8 Ad Code

জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বিষপ্রয়োগে মাছ নিধনের ঘটনায় থানায় সাধারণ ডায়রির বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!