বড়লেখায় ‘নান্দুয়া’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বড়লেখায় ‘নান্দুয়া’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

  • রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কৃতী সন্তান লন্ডন প্রবাসী ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন রচিত ‘নান্দুয়া’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে নান্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যরিস্টার সালাহ উদ্দিন মুসন চ্যারিটেবল ফাউন্ডেশন নান্দুয়া গ্রামের ইতিহাস, ঐতিহ্য, দলিল, স্মারক ও সাংস্কৃতিক নিদর্শন সম্বলিত ম্যাগাজিনটি প্রকাশ করেছে।

Manual3 Ad Code

ম্যাগাজিন প্রণেতা ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমনের সভাপতিত্বে ও ম্যাগাজিনটির সম্পাদনা পর্ষদের উপদেষ্ঠা তাজ উদ্দিনের সঞ্চালনায় প্রকাশনা উৎসবে প্রধান আলোচকের বক্তব্য দেন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট তবারক হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন লেখক ও অনুবাদক মিহির কান্তি চৌধুরী, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দিন, ঢাকা দক্ষিণ গার্লস স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক মো. আব্দুস সহিদ খান, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী, অধ্যক্ষ আব্দুল বাছিত, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব। অন্যদের মধ্যে বক্তব্য দেন নান্দুয়া সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান, বুড়ারগুল সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জামিল আহমদ, সংগঠক আতিকুর রহমান, মখলিছুর রহমান প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!