বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আত্রাইয়ে বিএনপির মনোনিত প্রার্থী রেজাউল ইসলাম রেজুর শোক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আত্রাইয়ে বিএনপির মনোনিত প্রার্থী রেজাউল ইসলাম রেজুর শোক

  • বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::

Manual3 Ad Code

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সংসদীয় আসন নওগাঁ-৬ (আত্রাই -রাণীনগর) এসএম রেজাউল ইসলাম রেজু গভীর শোক প্রকাশ করেছেন।  তিনি তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

বেগম খালেদা জিয়া বড়পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শোকসন্তপ্ত পরিবার ও শোকাহত বিএনপি নেতাকর্মীসহ দেশের সর্বস্তরের মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Manual6 Ad Code

শোকবার্তায় এসএম রেজাউল ইসলাম রেজু বলেন- নিষ্ঠা, সততা, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন একজন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোটা জাতি আজ স্তব্ধ, শোকাভিভূত। বেগম খালেদা জিয়া ছিলেন, গণতন্ত্রের পথপ্রদর্শক। তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। সারাজীবন লড়াই করেছেন স্বৈরাচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি অনবদ্য সংগ্রাম করে গেছেন।

Manual4 Ad Code

কখনো দেশ ও দেশের মানুষকে ছেড়ে যাননি। এজন্য তিনি আপোষহীন। মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান ও ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে।

জাতির অভিভাবক এই মহান নেতা বেগম খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল এবং রাজনৈতিক শূন্যতা তৈরী হলো। বেগম খালেদা জিয়ার আদর্শ ও নেতৃত্ব এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে তরান্বিত করবে এবং ভবিষ্যত প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!