বড়লেখায ৪ শতাধিক রোগিকে ফ্রি চিকিৎসা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

বড়লেখায ৪ শতাধিক রোগিকে ফ্রি চিকিৎসা প্রদান

  • রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual3 Ad Code

বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নের ৪ শতাধিক দুস্থ নারী-পুরুষ ও শিশুদের স্থায়ী কমিটির অর্থায়নে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে তরুণদের সামাজিক সংগঠন বর্নি অগ্রগতি সমাজকল্যাণ সংস্থ্যা। শনিবার ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপি এই চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা বর্নি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত নারী-পুরুষ ও শিশু রোগিদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

অগ্রগতি সমাজকল্যাণ সংস্থ্যার সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য দেন বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা শিক্ষক পরিষদের সভাপতি সহকারি অধ্যাপক এমএ মোহাইমিন, বর্নি এম. মুন্তাজিম আলী কলেজের অধ্যক্ষ আসুক উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ওসমানীর মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. রূপম সূত্রধর, ডা. আহমেদুল কবির সায়েম, ডা. তাহমিনা আক্তার মৌসুমী, গাইনী চিকিৎসক ডা. নীলা রানী চন্দ, সমাজসেবক আব্দুল হামিদ, প্রাক্তন শিক্ষক রনজিৎ দাস প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews