বড়লেখায় প্রধান শিক্ষকের অবসরগ্রহণে বিদায় সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত দুবাইয়ে ক্ষেপনাস্ত্রের আঘাতে মৃত্যু- পরিবারের কাছে লাশ হস্তান্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক বড়লেখায় কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল নারী দিবসে কমলগঞ্জে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন

বড়লেখায় প্রধান শিক্ষকের অবসরগ্রহণে বিদায় সংবর্ধনা

  • বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলার টেকাহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাসের ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস ছিল বুধবার বিকেল চারটা পর্যন্ত। দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসরগ্রহণ উপলক্ষ্যে কর্মদিবসের শেষ অপরাহ্নে তার সহকর্মীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও ম্যানেজিং কমিটি তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে।

Manual4 Ad Code

বিদায় সংবর্ধনার অনুষ্ঠান শেষে রঙ-বেরঙের কাচা ফুলে প্রাইভেট কার সাজিয়ে গাড়িতে তোলে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে বিদায় জানান অতিথিবৃন্দ, সহকর্মী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। এসময় স্কুল ক্যাম্পাসে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক প্রজিত রঞ্জন করের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম।

Manual6 Ad Code

সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বিদায়ী প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাস। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির আহমদ। বিদায়ী প্রধান শিক্ষকের সম্মানে মানপত্র পাঠ করে দশম শ্রেণির ছাত্রী পলি বেগম।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহসভাপতি ও ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারি প্রধান শিক্ষক অজয় চন্দ্র দাস, সোনাতোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা দাস, সমাজসেবক ও শিক্ষানুরাগী সাইফুল আলম রাসেল, অভিভাবক সদস্য জসীম উদ্দিন, সাবেক অভিভাবক সদস্য মুহিবুর রহমান ও সরফ উদ্দিন প্রমুখ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মাওলানা ফজলুর রহমান, শিক্ষার্থী মুহিদুর রহমান রাফি, মাহবুবা আক্তার, তাওহিদা জান্নাত প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!