অবশেষে বহিস্কারাদেশ প্রত্যাহার- বড়লেখায় সুখবর পেলেন বিএনপি নেত্রী রাহেনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অবশেষে বহিস্কারাদেশ প্রত্যাহার- বড়লেখায় সুখবর পেলেন বিএনপি নেত্রী রাহেনা

  • বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual1 Ad Code

বড়লেখা উপজেলা পরিষদের চার বারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেত্রী রাহেনা বেগম হাছনা অবশেষে পেলেন সুখবর। অবশেষে প্রায় দুই বছর পর দল থেকে তাকে বহিস্কারের আদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি।

মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আদেশে বিএনপি নেত্রী রাহেনা বেগম হাছনার বহিস্কারের আদেশ প্রত্যাহার করে তাকে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে টানা চারবার বড়লেখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাহেনা বেগম হাছনা। ২০২৪ সালে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেন। দলের নির্দেশনা অমান্য করে দলীয় নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় বিএনপি তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করে।

বিএনপি নেত্রী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা জানান, বিএনপি থেকে তাকে বহিস্কারের আদেশ প্রত্যাহারের চিঠি বুধবার সন্ধ্যায় তার হাতে পৌঁছেছে। প্রায় দেড় মাস আগে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বহিস্কারাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন। দীর্ঘদিন পর হলেও তার বহিস্কারাদেশ প্রত্যাহার করায় দলের প্রতি তার আনুগত্য আরো বাড়লো। তাকে বহিস্কার করা হলেও তিনি বিএনপির জন্য কাজ করছিলেন। এখন সবাইকে ঐক্যবদ্ধ করে ধানের শীষকে বিজয়ী করতে নিজেকে উজাড় করে দিবেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!