কৃষিজমির মাটি কর্তন- বড়লেখায় রাতের আঁধারে ইউএনও’র অভিযান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কৃষিজমির মাটি কর্তন- বড়লেখায় রাতের আঁধারে ইউএনও’র অভিযান

  • শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় বিভিন্ন এলাকায় পাহাড়-টিলা ও কৃষিজমির মাটি পাচারকারী বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। অবৈধভাবে প্রাকৃতিক পাহাড়-টিলা ও কৃষিজমির মাটি কর্তন প্রতিরোধে রাতের আঁধারেও অভিযান চালাচ্ছেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। ভ্রাম্যমাণ আদালত চালিয়ে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েও যেন থামানো যাচ্ছে না পরিবেশ বিপর্যয়কারি অর্থলোভি এই অসাধু চক্রকে।

Manual7 Ad Code

জানা গেছে, শুক্রবার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের মাইজপাড়া এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে পাচারের খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালান ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এসময় তিনি ভ্রাম্যমাণ আদালত চালিয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মঈনুল ইসলাম নামক মাটি কর্তনকারিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এর আগে ৫ জানুয়ারি রাতে উপজেলার দক্ষিণভাগ এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তনের অপরাধে ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত জনৈক মিলন আহমদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এর আগে ৪ জানুয়ারি সন্ধ্যায় পৌরসভার পূর্ব-গ্রামতলায় কৃষিজমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত মো. স্বপন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

Manual1 Ad Code

সরেজিমনে উপজেলার দাসেরবাজার, তালিমপুর, দক্ষিণ শাহবাজপুর, সুজানগর, বর্নি-সহ বিভিন্ন ইউনিয়ন এলাকায় অবৈধ মাটি ব্যবসায়িরা কৃষিজমির মাটি কেটে ট্রাক, ট্রাক্টর ও ট্রলিতে পাচার করতে দেখা গেছে। এতে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট ও পরিবেশের ভারসাম্য। ধুলোবালিতে চরম ভোগন্তি পোয়াচ্ছেন এলাকাবাসি। এছাড়া অবৈধ মাটি পরিবহনকারি যানবাহনের অধিকাংশের নেই কোনো বৈধ কাগজপত্র। লাইসেন্স বিহীন অদক্ষ চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এসব অবৈধ মাটি পাচার করতে গিয়ে ঘটাচ্ছে নানা দুর্ঘটনা।

Manual2 Ad Code

ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ি সরকারি কিংবা ব্যক্তি মালিকাধীন কৃষিজমির মাটি কেটে অন্যত্র পরিবহণ দণ্ডনীয় অপরাধ। অবৈধভাবে মাটি কর্তন প্রতিরোধে প্রশাসন খুবই তৎপর রয়েছে। খবর পেলেই তিনি রাতেও অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল-জরিমানা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!