মৌলভীবাজার -২ (কুলাউড়া) বাসদ প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধূরী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার -২ (কুলাউড়া) বাসদ প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধূরী

  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

 – ১৫১ সদস্যের নির্বাচন পরিচালনায়  কমিটি

এইবেলা, কুলাউড়া ::
 
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীর পক্ষে মাঠে নেমেছেন দেশের প্রখ্যাত জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। নির্বাচন পরিচালনার লক্ষ্যে ১৫১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
 
 জানা যায় ১৪ জানুয়ারি বুধবার বিকেলে কুলাউড়া উপজেলার লস্করপুরে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সাদ আব্দুহু মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন প্রখ্যাত জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী।
 
ড. আবেদ চৌধুরী বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে  বাসদ (মার্কসবাদী) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরকে বিজয়ী করতে হবে।
 
কর্মীসভায় আরও বক্তব্য দেন, মোহাম্মদ আবু তাহের, মাহবুব করীম মিন্টু, আবুল হান্নান, আব্দুল গাফফার কাইসুল, সুমন মিত্র, আব্দুল বাসিত শাহীন, ফেরদৌস খানসহ গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
 
পরিবার ও গ্রামবাসীর পক্ষ থেকে নির্বাচন পরিচালনার সার্বিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য দেন মিসবাহ উদ্দিন চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ উস্তার মিয়া এবং মোহাম্মদ মনজুরুল আজিজ চৌধুরী। শুভানুধ্যায়ী হিসেবে বক্তব্য দেন টিউলিপ চৌধুরী। 
 
কর্মীসভা থেকে সিপিবির মৌলভীবাজার জেলা সভাপতি খন্দকার লুৎফর রহমানকে আহ্বায়ক করা হয়। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা সভাপতি মইনুল ইসলাম শামীম, সিপিবি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ও পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ এবং মৌলভীবাজার হাওর রক্ষা আন্দোলনের আহ্বায়ক এম. খসরু চৌধুরী। এ ছাড়া বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক প্রশান্ত দেব সানাকে সদস্য সচিব এবং পঙ্কজনাথ সূর্যকে যুগ্ম সদস্য সচিব করে ১৫১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!