জুড়ীতে ইউপি সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্টা : সন্ধিগ্ধ আসামি গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে ইউপি সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্টা : সন্ধিগ্ধ আসামি গ্রেফতার

  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

Manual1 Ad Code

এইবেলা নিউজ::

জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন মনিরের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে স্বপরিবারে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলার সন্ধিগ্ধ আসামি সোহান আহমদ (২৪)-কে বুধবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুবীর পাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করেছেন। গ্রেফতার সোহান আহমদ কুলাউড়া উপজেলার মহেষগৌরি গ্রামের তরমুছ মিয়ার ছেলে।

Manual4 Ad Code

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন মনির গত বছরের ১৪ নভেম্বর প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষে তিনি সহ পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত অনুমান সোয়া তিনটায় আগুনের আলো ও শব্দ শুনে হঠাৎ তার ঘুম ভাঙ্গে। তাৎক্ষনিক তিনি ও তার পরিবারের সদস্যরা ঘর থেকে দেখতে পান বসত ঘরের বারান্দা ও পশ্চিম পার্শ্বে কাঠের জানালায় আগুন জ্বলছে। এ অবস্থায় তিনি ও তার পরিবারের সদস্যরা চিৎকার করলে অজ্ঞাতনামা ৬/৭ ব্যক্তি পালিয়ে যায়। হাল্লাচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভান। পরবর্তীতে ইউপি সদস্যের বাড়ি ও প্রতিবেশীর সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান অজ্ঞাতনামা ৬/৭ জন ব্যক্তি একটি অজ্ঞাত সিএনজিযোগে রাত তিনটা ২০ মিনিটের সময় বাড়ির পাশে রাস্তায় এসে সিএনজি থেকে নেমে প্লাস্টিকের বোতল হতে বসত ঘরের বাহিরের দেয়ালে ও টিনের চালায় কিছু একটা ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তের আগুনে ইউপি সদস্য ও তার পরিবারের লোকজন বেঁচে গেলেও অগ্নিসংযোগে তার প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ইউপি সদস্য জাকির হোসেন মনির ৪ ডিসেম্বর ৪ জনের নাম উল্লেখ ও আরো কয়েকজনকে অজ্ঞাত আসামি করে জুড়ী থানায় মামলা করেন।

Manual1 Ad Code

জুড়ী থানার ওসি দিলীপ কান্ত নাথ বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, চাটেরা গ্রামে ইউপি সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের মামলার সন্ধিগ্ধ এক আসামিকে বুধবার রাতে গ্রেফতার ও বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!