বড়লেখায় অগ্নিকান্ডে বিধবার বসতঘর পুড়ে ছাই, ভস্মিভুত প্রতিবেশির প্রাইভেট কার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় অগ্নিকান্ডে বিধবার বসতঘর পুড়ে ছাই, ভস্মিভুত প্রতিবেশির প্রাইভেট কার

  • শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

বড়লেখায় ভয়াবহ অগ্নিকান্ডে বিধবা রিতা বেগমের বসতবাড়ির সব কিছুই পুড়ে ছাঁহ হয়ে গেছে। ভস্মিভুত হয়েছে প্রতিবেশি ফয়ছল আহমদের একটি প্রাইভেট কার ও খড়ের ঘর। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি তবে, এ নিয়ে এলাকায় রহস্য দেখা দিয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের শংকরপুর গ্রামের হাজী ইছরাক আলীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে বড়লেখা ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এর আগেই সবকিছু পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসি জানান, অগ্নিকান্ডের সময় বিধবা রিতা বেগমের বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিলেন না। বসত ঘরের পশ্চিম দিকে হঠাৎ আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার শুরু করেন। লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। ততক্ষণে বসতঘর, পাশে থাকা একটি খড়ের ঘর সম্পুর্ণ পুড়ে ছাঁই হয়ে যায় এবং প্রতিবেশির একটি প্রাইভেট কার ভুস্মভুত হয়। খবর পেয়ে দমকল বাহিনী ছুটে আসায় পার্শবর্তী বসত ঘর রক্ষা পায়। অগ্নিকান্ডের সূত্রপাত নিয়ে এলাকায় রহস্যের সৃষ্ঠি হয়েছে।

বড়লেখা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার এমামুল হক সুমন জানান, খরব পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই একটি বসত ঘর ও একটি প্রাইভেট কার পুড়ে যায়। খড়ের ঘরে আগুন জ্বলছিল, আগুন নিয়ন্ত্রণে আসায় পাশাবর্তী আরেকটি বসত ঘর রক্ষা পেয়েছে। অগ্নিকান্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!