জুড়ীতে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা

  • শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

Manual4 Ad Code

এইবেলা, জুড়ী::

Manual1 Ad Code

জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা খাসি পুঞ্জিতে আন্তর্জাতিক সংস্থা ‘কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (বিডি-০৪৩০) এর উদ্যোগে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়। কর্মশালায় দুই শতাধিক উপকারভোগীর অভিভাবকরা অংশ নেন।

প্রকল্পের চেয়ারম্যান সুইউং আমলেনরং এর সভাপতিত্বে ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মকর্তা (সিপিও) মাইকেল নংরুমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন উপজেলা সমাজসেবা দপ্তরের শিশু সুরক্ষা সমাজকর্মী নেপুর চন্দ্র দাস।

Manual6 Ad Code

কর্মশালার প্রধান অতিথি বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নারীরা পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। পাশাপাশি সহিংসতা, বাল্যবিবাহ ও সামাজিক কুসংস্কার দূর করতে সচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগ জরুরি।

Manual3 Ad Code

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা দপ্তরের ইউনিয়ন সমাজকর্মী বিদ্যুৎ কান্তি দাস, প্রকল্প ব্যবস্থাপক ডিকো সুরং, হিসাবরক্ষক রাজেন রূপসী, সমাজকর্মী বন্যা লংডঃ, শিশু উন্নয়ন কর্মী আবিদা নংরুম, তারিয়াং খংবঃ, ফায়েনসী পঃকেনটেং প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!