বড়লেখায় অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তনে অর্ধলক্ষ টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

বড়লেখায় অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তনে অর্ধলক্ষ টাকা জরিমানা

  • রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

বড়লেখায় অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তন ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত আকুল আহমদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। রোববার বিকেলে উপজেলার সুজানগর ইউনিয়নের বাঘমারা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। দণ্ডিত আকুল আহমদ বারহালি গ্রামের নুর উদ্দিনের ছেলে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে সহকারি কমিশনার (ভূমি) উপস্থিত জনসাধারণকে মাটি কাটার ফলে কৃষিজমির ক্ষয়, উর্বরতা হ্রাস এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। একই সঙ্গে কৃষিজমি সংরক্ষণের গুরুত্ব ও সংশ্লিষ্ট আইন প্রতিপালনের প্রয়োজনীয়তা তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান করেন।

Manual5 Ad Code

সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া অবৈধভাবে ফসলি জমির মাটি কর্তন ও পরিবহনের অপরাধে মোবাইল কোর্টে এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা জরিমানা করার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!