গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান

  • বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

Manual3 Ad Code
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা ::
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কৃতি সন্তান ওয়ারিশা রাহমান গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড (জিএসও) ২০২৫-এ স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেছে। সম্প্রতি স্পেস ইনোভেশন ক্যাম্পের আয়োজনে এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)–এর সহ-আয়োজনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক অলিম্পিয়াডে বিশ্বব্যাপী ৬ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ওয়ারিশা রাহমান ১৩–১৬ বছর বয়সী বিভাগে বিজ্ঞান ও ব্রেইন গেমস ক্যাটাগরিতে অংশগ্রহণ করে বিজ্ঞান বিভাগে স্বর্ণপদক এবং ব্রেইন গেমস বিভাগে রৌপ্যপদক অর্জন করে।
পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)’র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইবেজ (Cybage) এর ভাইস প্রেসিডেন্ট ও লোবাল স্কলার্স অলিম্পিয়াডের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ মাহদী উজ জামান,  স্পেস ইনোভেশন ক্যাম্প এর প্রেসিডেন্ট ও লোবাল স্কলার অলিম্পিয়াডের কান্ট্রি হেড আরিফুল হাসান অপু।
ওয়ারিশা রাহমানের এ সাফল্য অর্জনে জায়ফরনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মাসুম রেজা বলেন, ওয়ারিশা রাহমান সম্পর্কে আমার নাতনী।ওয়ারিশা রহমানের এই আন্তর্জাতিক সাফল্য অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয় বরং জুড়ী উপজেলার জন্য এক অনন্য সম্মান। তার এই কৃতিত্ব ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে জুড়ী উপজেলার নাম আরও উজ্জ্বল করবে।
ওয়ারিশা রাহমান জুড়ী উপজেলার ভবানীপুর গ্রামের মরহুম চেরাগ মিয়ার প্রপৌত্রী এবং জায়ফরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মক্তদীর চেয়ারম্যানের মেয়ে  হুসনে আরা বেগমের নাতনী এবং আয়শা খাতুন শামুল ও মোস্তাফিজুর রাহমান শাকিল দম্পতির কন্যা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!