বড়লেখা পৌরশহরে নাসির উদ্দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ার আমতৈল প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রওফুর রাজা, সহ-সভাপতি নাজমুল ইসলাম আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : প্রধান আসামি গ্রেপ্তার কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ আত্রাইয়ে গলায় ফাঁ+স দিয়ে যুবকের আ_ত্ম_হ_ত্যা জুড়ীতে এক নারীর দায়ের কোপে প্রবাসীর স্ত্রীর পা বিচ্ছিন্ন সড়ক দূর্ঘটনায় জুড়ীর ১ জনের মৃত্যু, গুরুতর আহত ৩ বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন কমলগঞ্জে কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বড়লেখা পৌরশহরে নাসির উদ্দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

বড়লেখা উপজেলা বিএনপির দীর্ঘদিনের গ্রুপিং, বিভেদ আর অসন্তোষের অবসান ঘটায় নেতাকর্মী ও সাধারণ সমর্থকের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরেছে। বুধবার বিকেলে ঐক্যবদ্ধ বিএনপির ব্যানারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু ও মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা শরীফুল হক সাজুর উপস্থিতিতে বিবদমান দুই গ্রুপের নেতাকর্মীর দীর্ঘদিনের অনৈক্য, ক্ষোভ-বিক্ষোভ ও মান অভিমানের অবসান ঘটেছে। এতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে দুই গ্রুপের নেতাকর্মী ও অনুসারিদের নিয়ে ঐক্যবদ্ধভাবে বড়লেখা পৌরশহরে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছেন ধানের শীষের প্রার্থী বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ মিঠু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহনা বেগম হাসনা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুজিব রাজা চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমেরিকা প্রবাসী তরুণ বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, পৌর বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলার আব্দুল হাফিজ ললন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, উপজেলা জিয়ার সৈনিক দলের আহ্বায়ক সেলিম চৌধুরী, বিএনপি নেতা মিজানুর রহমান খছরু, বিএনপি নেতা হারুনুর রশীদ প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!