কুলাউড়ায় ধানের শীষকে বিজয়ী করতে প্রবাসী বিএনপি নেতারা সরব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ড উপকূলে জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে : নাহিদ এবারের বইমেলায় ৩২১ প্রকাশকের অংশ না নেওয়ার ঘোষণা আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম নির্বাচিত হলে শান্তির ও উন্নয়নের কুলাউড়া উপহার দিতে চাই- জিমিউর রহমান মৌলভীবাজার-১ আসন- ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন -মিফতা সিদ্দিকী কুলাউড়ায় ধানের শীষকে বিজয়ী করতে প্রবাসী বিএনপি নেতারা সরব সুনামগঞ্জে জাদুকাটায় ট্রলার ডুবে ঘুমন্ত শ্রমিকের মৃত্যু ইঞ্জিন বিকল: কমলগঞ্জের লাউয়াছড়ায় ৫ ঘন্টা আটকা ছিলো পাহাড়িকা এক্সপ্রেস বিজয়ী হলে কুলাউড়াকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলবো-কুলাউড়ায় নির্বাচনী জনসভায় নওয়াব আলী আব্বাছ

কুলাউড়ায় ধানের শীষকে বিজয়ী করতে প্রবাসী বিএনপি নেতারা সরব

  • রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

Manual6 Ad Code


এইবেলা, কুলাউড়া:::

:মৌলভীবাজার -২ (কুলাউড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী ভোটের মাঠে সরব রয়েছেন দলের প্রবাসী নেতারা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নির্বাচনকে ঘিরে প্রায় অর্ধশত নেতা এখন জোরালো প্রচারণা চালাচ্ছেন। তারা স্ব স্ব এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন। আত্নীয় স্বজনদের পাশাপাশি সাধারণ মানুষের ভোট দলের প্রার্থী শওকতুল ইসলাম শকুর পক্ষে আনতে কাজ করছেন। তাদের এই নিরলস প্রচেষ্টায় উজ্জীবিত তৃণমূলের কর্মী- সমর্থকেরা।

Manual1 Ad Code

নির্বাচনী মাঠে সরব রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া শাখার উপদেষ্ঠা, সভাপতি, সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তন্মধ্যে  বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্ঠা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুজ্জামান চৌধুরী তপন, সংগঠনের সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড. সাইফুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র নিউজার্সি স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলী, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ও কুলাউড়া কলেজের সাবেক ভিপি আব্দুল মুহিত সোহেল, লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম খান, নিউহাম শাখা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ওলিউর রহমান চৌধুরী ফাহিম, সাবেক ছাত্র নেতা শোয়েব আহমদ, দুবাই প্রবাসী বিএনপি নেতা আতাউর রহমান আতা, ফ্রান্স প্রবাসী সামাদ খান রাজু, প্রবাসী ফখরুল ইসলাম প্রমূখ। গণসংযোগকালে কথা হয় লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম খান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ওলিউর রহমান চৌধুরী ফাহিম, সাবেক ছাত্রনেতা শোয়েব আহমদ এর সাথে।

Manual8 Ad Code

তারা বলেন, কুলাউড়ার প্রবাসী বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাদের অনেকেই দেশে এসে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদের একটাই লক্ষ্য, ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করা। কুলাউড়ায় অতীতেও বিএনপি একটি শক্তিশালী অবস্থানে ছিলো। তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই জোয়ারে ১২ তারিখ কুলাউড়ায়ও ধানের শীষ বিজয়ী হবে, ইনশাআল্লাহ। ##

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!