থাইল্যান্ড উপকূলে জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ড উপকূলে জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে : নাহিদ এবারের বইমেলায় ৩২১ প্রকাশকের অংশ না নেওয়ার ঘোষণা আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম নির্বাচিত হলে শান্তির ও উন্নয়নের কুলাউড়া উপহার দিতে চাই- জিমিউর রহমান মৌলভীবাজার-১ আসন- ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন -মিফতা সিদ্দিকী কুলাউড়ায় ধানের শীষকে বিজয়ী করতে প্রবাসী বিএনপি নেতারা সরব সুনামগঞ্জে জাদুকাটায় ট্রলার ডুবে ঘুমন্ত শ্রমিকের মৃত্যু ইঞ্জিন বিকল: কমলগঞ্জের লাউয়াছড়ায় ৫ ঘন্টা আটকা ছিলো পাহাড়িকা এক্সপ্রেস বিজয়ী হলে কুলাউড়াকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলবো-কুলাউড়ায় নির্বাচনী জনসভায় নওয়াব আলী আব্বাছ

থাইল্যান্ড উপকূলে জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

  • রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
সংগৃহীত ছবি

Manual4 Ad Code

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::

মালয়েশিয়া থেকে কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে একটি জাহাজ ডুবে গেছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে জাহাজটিতে থাকা ১৬ বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করেছে থাই নেভির একটি দল।

Manual2 Ad Code

দুর্ঘটনাকবলিত জাহাজটির নাম ‘এমভি সিলয়েড এআরসি’। এটি পানামার পতাকাবাহী জাহাজ বলে জানিয়েছে এর বাংলাদেশি এজেন্ট আলভি লাইন্স বাংলাদেশ।

আলভি লাইন্স বাংলাদেশের অপারেশনাল ম্যানেজার বোরহান উদ্দিন বলেন, ফুকেট উপকূল থেকে প্রায় চার নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে জাহাজটি প্রায় ৩০ ডিগ্রি কাত হয়ে ডুবে যায়। জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, জাহাজে থাকা ১৬ জন নাবিকই বাংলাদেশি। দুর্ঘটনার পর ক্যাপ্টেন জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। পরে থাই নেভির সহায়তায় সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নাবিকদের ফুকেটের একটি হোটেলে রাখা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।

কী কারণে জাহাজটি কাত হয়ে ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান বোরহান উদ্দিন। তিনি বলেন, উদ্ধার হওয়া নাবিকরা কয়েক দিনের মধ্যে দেশে ফিরবেন।

জাহাজটি গত ৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। এর ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিল।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!