নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ৩৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ৩৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ফুলবাড়ীতে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ভোটের আর একদিন সুনামগঞ্জ–৫ আসন বিএনপি–জামায়াত মুখোমুখি, শেষ মুহূর্তের উত্তপ্ত মৌলভীবাজার ০২ (কুলাউড়া) আসনে ১০৩টি কেন্দ্রে লাগানো হয়েছে সিসি ক্যামেরা কুলাউড়ায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে মিছিল ও জনসভা মৌলভীবাজারের ৪টি আসনে  ২২৩ কেন্দ্র ঝুঁকিপুর্ন রাজনগরে জামায়াত কর্মীদের ওপর বিএনপি সমর্থকদের হা*ম* লা*র অভিযোগ বড়লেখার এমপি প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই নাজমুল ১ দিনের রিমান্ডে  মৌলভীবাজার-৪ আসনে নির্বাচনী ইশতেহার : আমার রাজনীতি মানুষের জন্য : প্রীতম দাশ

নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ৩৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

Manual1 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে ১১৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুই উপজেলায় ৩৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসাবে চিহ্নিত করা হয়েছে।
রাণীনগর উপজেলায় ১০টি এবং আত্রাইয়ে ২৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসাবে চিহ্নিত করেছে সংশ্লিষ্টরা। তারা বলছেন, ব্যাপক উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থাসহ আসনের প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো কেন্দ্রে গোলযোগ দেখা দিলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৪১৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৫০, নারী ভোটার ১ লাখ ৭১ হাজার ৬১ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৫।
এ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন- বিএনপির প্রার্থী (ধানের শীষ প্রতীক) শেখ মো. রেজাউল ইসলাম রেজু, স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, জামায়াতে ইসলামীর প্রার্থী (দাঁড়িপাল্লা প্রতীক) মো. খবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী (হাতপাখা প্রতীক) মো. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী (হাতি প্রতীক) আতিকুর রহমান রতন মোল্লা।
হিন্দুদের জানমাল আমাদের কাছে আমানত: নুরুল ইসলাম মনি রাণীনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৫৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট নির্বিঘ্নে করতে এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, এ উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসাবে আমলে নেওয়া হয়েছে।
রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ ও আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!