মৌলভীবাজার-১ আসন- বড়লেখায় নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর দেড় হাজার সদস্য মোতায়েন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন : ১৬৩ কেন্দ্রের মধ্যে ৫২টি ঝুঁকিপূর্ণ  কমলগঞ্জে চা শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার নিষিদ্ধ আ’লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রকাশ্যে বিএনপি প্রার্থীর : সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) মৌলভীবাজার-১ আসন- বড়লেখায় নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর দেড় হাজার সদস্য মোতায়েন মৌলভীবাজার-১ আসন : জুড়ীতে মধ্যরাতে জামায়াত নেতাকর্মীরা হামলার শিকার : আহত ৭ কুলাউড়ায়  ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম অপপ্রচার ও উসকানির অভিযোগ তুলে জুড়ীতে বিএনপি প্রার্থী নাসির উদ্দীন আহমেদ মিঠুর সংবাদ সম্মেলন সিলেট-২ আসন : এই অঞ্চলের মানুষ ইলিয়াস আলীর আমানত : লুনা নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ৩৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

মৌলভীবাজার-১ আসন- বড়লেখায় নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর দেড় হাজার সদস্য মোতায়েন

  • বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে জনগণ ও ভোটারের নিরাপত্তা রক্ষায় মৌলভীবাজার-১ আসনের বড়লেখা উপজেলায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রায় দেড় হাজার সদস্য। বুধবার বিকেলের মধ্যেই ৬৯ টি ভোট কেন্দ্রে নির্বাচনি সরঞ্জামাদি নিয়ে পৌঁছে গেছেন ভোটগ্রহণকারি কর্মকর্তারা।

Manual1 Ad Code

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬৯টি ভোট কেন্দ্র রয়েছে। জনসাধারণ ও ভোটারদের নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে নির্বাচন কমিশন গ্রহণ করেছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনি মাঠে ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে রয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তাসহ ১২৯ জন সদস্য, পুলিশ সদস্য ১৯২ জন, বিজিবি সদস্য ৬২ জন, আনসার ব্যাটালিয়নের সদস্য ১৬ জন, আনসার সদস্য ৮৯৭ জন। নির্বাচনি অপরাধ দমনে সার্বক্ষণিক মাঠে থাকছেন একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও আনসারের মোবাইল টিম ও স্ট্রাইকিং টিম। এছাড়া মাঠে সক্রিয় থাকছেন র‌্যাব-সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

Manual3 Ad Code

সহকারি রিটার্নিং অফিসার ও বড়লেখা ইউএনও গালিব চৌধুরী জানান, বৃহস্পতিবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা সমস্থ মালামাল নিয়ে প্রস্তুতিমুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রত্যেকটি কেন্দ্রের প্রতি প্রশাসন সমান নজরদারি রাখছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!