কমলগঞ্জে সড়কের পাশ থেকে কেটে নেয়া ৯টি গাছ উদ্ধার করলো বন বিভাগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার-১ আসন জামানত হারালেন ৪ সংসদ সদস্যপ্রার্থী ভালোবাসা দিবস : এক অন্ধ আর পাগলীর ভালোবাসাময় ২৫ বছর কমলগঞ্জে সড়কের পাশ থেকে কেটে নেয়া ৯টি গাছ উদ্ধার করলো বন বিভাগ স্বার্থবাজদের ভীড় থেকে সতর্ক থাকার দা‌বি সুনামগঞ্জ–৫ আসন বিপুল ভো‌টের ব‌্যবধা‌নে মিলন নিবা‌চিত মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) : সিলেট বিভাগে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী হাজী মুজিব মৌলভীবাজার-১ আসনে বিপুল ভোটে নাসির উদ্দিন মিঠু জয়ী কুলাউড়ায় ২য় বারের মতো বিজয়ী হলো বিএনপি নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন : ১৬৩ কেন্দ্রের মধ্যে ৫২টি ঝুঁকিপূর্ণ 

কমলগঞ্জে সড়কের পাশ থেকে কেটে নেয়া ৯টি গাছ উদ্ধার করলো বন বিভাগ

  • শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর শহরের ভানুগাছ রেলওয়ে স্টেশনের রেলক্রসিং সংলগ্ন সড়কের পাশ থেকে ৯টি আকাশমনি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ তারিখ) সন্ধ্যায় কেটে নেওয়া গাছের খন্ডাংশ উদ্ধার করেছে বন বিভাগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বন বিভাগ জানিয়েছে, তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গভীর রাতে ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকার সড়কের পাশের সৌন্দর্য্য বর্ধনকারী গাছগুলো কেটে নেয় দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় খবর পাওয়া যায়, গাছগুলোর খ-াংশ কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুমড়াকাপন গ্রামের নজব আলীর ছেলে মহসিন মিয়ার বাড়িতে রাখা আছে। এ খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মহসিন মিয়া ও মহিউদ্দিনের বাড়ি থেকে প্রায় ২০ টুকরো গাছ উদ্ধার করা হয়। পরে সেগুলো বন বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

Manual5 Ad Code

স্থানীয়রা অভিযোগ করে জানান, এলাকায় প্রায়ই বনাঞ্চলের গাছ চুরি হলেও বন বিভাগ তেমন গুরুত্ব দেয় না। এখন রাস্তার পাশের গাছও কেটে নেওয়া হচ্ছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কমলগঞ্জ পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুমন আলী বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে গাছগুলো কেটে নেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় বন বিভাগ উদ্ধার অভিযান চালালে আমি সহযোগিতা করি। ছোট-বড় মিলিয়ে প্রায় ২০ টুকরো গাছ উদ্ধার হয়েছে।

Manual8 Ad Code

এ বিষয়ে কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আহাদুর রহমান বুলু বলেন, আমার নির্বাচনী এলাকার রাস্তার পাশের ৯টি গাছ কেটে নেওয়া হয়েছে। বন বিভাগ গাছগুলো উদ্ধার করেছে। দ্রুত সময়ে দুবৃর্ত্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

Manual6 Ad Code

কমলগঞ্জ রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকার পাশ থেকে প্রায় ৯টি গাছ কেটে নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে গাছগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!