বড়লেখা পৌর ছাত্রলীগ সভপতি বিমানবন্দরে গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা পৌর ছাত্রলীগ সভপতি বিমানবন্দরে গ্রেফতার বড়লেখায় শিক্ষকের বিদায় সংবর্ধনা- যেখানে গুনের সমাদর নেই সেখানে গুণীর জন্ম হয় না -সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান মৌলভীবাজার-১ আসন প্রথমবার সংসদ সদস্য পেল জুড়ীবাসী মৌলভীবাজার-১ আসন জামানত হারালেন ৪ সংসদ সদস্যপ্রার্থী ভালোবাসা দিবস : এক অন্ধ আর পাগলীর ভালোবাসাময় ২৫ বছর কমলগঞ্জে সড়কের পাশ থেকে কেটে নেয়া ৯টি গাছ উদ্ধার করলো বন বিভাগ স্বার্থবাজদের ভীড় থেকে সতর্ক থাকার দা‌বি সুনামগঞ্জ–৫ আসন বিপুল ভো‌টের ব‌্যবধা‌নে মিলন নিবা‌চিত মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) : সিলেট বিভাগে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী হাজী মুজিব মৌলভীবাজার-১ আসনে বিপুল ভোটে নাসির উদ্দিন মিঠু জয়ী

বড়লেখা পৌর ছাত্রলীগ সভপতি বিমানবন্দরে গ্রেফতার

  • বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বড়লেখা পৌরসভা ছাত্রলীগের সভাপতি আলী হোসেনকে মঙ্গলবার রাতে ঢাকা হযরত শাহজালাল (রঃ) আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। তিনি মধ্যপ্রাচ্যের কাতারে যাওয়ার চেষ্টা করছিলেন।

ছাত্রলীগ নেতা আলী হোসেন (৩০) ২০২৪ সালের জুলাই-আগষ্টে বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ওপর হামলার ঘটনায় ছাত্রসমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি। প্রায় দেড় বছর আত্মগোপনে থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলী ছেলে।

Manual5 Ad Code

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি পৌরছাত্রলীগ নেতা আলী হোসেনকে বিদেশ যাওয়ার প্রাক্কালে মঙ্গলবার রাতে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। বড়লেখায় নিয়ে আসতে ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে থানায় পৌঁছার সম্ভাবনা রয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!