বড়লেখা হাসপাতাল পরিদর্শন- নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা রয়েছে -নাসির উদ্দিন এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

বড়লেখা হাসপাতাল পরিদর্শন- নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা রয়েছে -নাসির উদ্দিন এমপি

  • সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বিএনপির ৩১ দফা কর্মসূচি ও নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে নিজ এলাকায় অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ শুরু করার কড়া নির্দেশনা রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। দ্রুত সময়ের মধ্যে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স-সহ জনবল সংকট নিরসন এবং অন্যান্য সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। প্রথমেই পরিচ্ছন্নতা ও সেবার মান বৃদ্ধির দিকে নজর দিতে হবে। একজন রোগী যেন চিকিৎসক-নার্সের আচার-আচরণে আশ্বস্ত হতে পারেন, তিনি এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেবেন। তিনি আগামিকালই (মঙ্গলবার) দুইজন ক্লিনার নিয়োগের ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারকে নির্দেশ প্রদান করেন। সুন্দর বাংলাদেশ তথা সুন্দর বড়লেখা উপজেলা বিনির্মাণে তিনি সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা চেয়েছেন।

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু শপথ গ্রহণের পর প্রথম সরকারি কার্যক্রম শুরু করতে গিয়ে সোমবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারিদের সাথে মতবিনিময় সভা করেন। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি আরো বলেন, সবচেয়ে বেশিসংখ্যক গণমানুষের কল্যাণে কাজ করে হাসপাতাল। আর হাসপাতালের সেবার মান উন্নয়নের কাজের মাধ্যমেই তিনি তার নির্বাচনী এলাকায় সরকারি কাজ শুরু করেছেন। এর আগে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার প্রকৃত অবস্থা নিজ চোঁখে দেখতে ওয়ার্ডগুলো ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন; খোঁজ নেন চিকিৎসা ও সেবার মান সম্পর্কে। অনেকের শয্যার পাশে দাঁড়িয়ে মনোযোগ সহকারে শোনেছেন তাদের অভিযোগ ও অভিজ্ঞতার কথাগুলো।

Manual1 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হাছানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্নী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিৎসক ডা. প্রিয়াংকা ভট্টাচার্য্য, মেডিকেল অফিসার ডা. মোছা. শারমিন সুলতানা, জুনিয়র কনসালটেন্ট ও এ্যানেস্থেশিওলজিস্ট ডা. রামেন্দ্র সিংহ, নার্সিং সুপারভাইজার প্রতিভা মন্ডল, প্রধান সহকারী মো. সেলিম রেজা, পরিসংখ্যানবিদ সুমন দাশ প্রমুখ কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

Manual2 Ad Code

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার বলেন, সংসদ সদস্যের পরিদর্শন আমাদের জন্য ইতিবাচক বার্তা। আমরা দীর্ঘদিন ধরে জনবল ও অবকাঠামোগত নানা সংকটের মধ্যে কাজ করছি। বিষয়গুলো তাকে খোলামেলাভাবে জানিয়েছি। তিনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী, তাঁর হাত ধরে বড়লেখার চিকিৎসা সেবা ব্যবস্থায় বাস্তব পরিবর্তন আসবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!