কুলাউড়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা : পালিয়েও শেষ রক্ষা হলো না ঘাতক পুত্রের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের জন্য বৃটেনের কার্ডিফে ফান্ড রাইজিং গালা ডিনারপার্টি  মাদ্রাসা বোর্ডের বৃত্তিতে শতভাগ সাফল্য অর্জন করে নাগেশ্বরীর আল-কারীম ক্যাডেট মাদ্রাসা কুলাউড়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা : পালিয়েও শেষ রক্ষা হলো না ঘাতক পুত্রের বড়লেখার হাইটেক একাডেমির ৬ শিক্ষার্থীর ইবতেদায়ী বৃত্তি অর্জন কমলগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ কুড়িগ্রাম টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে প্রশিক্ষণার্থী ও এলাকাবাসীর মানববন্ধন অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে উন্নয়ন কাজ হবে : তাহসিনা রুশদী লুনা এমপি সৌদি আরবে চারবার বিক্রি যৌন নির্যাতনে অন্তঃসত্ত্বা অবস্থায় দেশে ফেরত পাঠানো কুলাউড়ায় জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুলাউড়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা : পালিয়েও শেষ রক্ষা হলো না ঘাতক পুত্রের

  • শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

Manual4 Ad Code
 
এইবেলা, কুলাউড়া ::
 
 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে লছমুন রিকমুন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে অভিযুক্ত ছেলে বিষ্ণু প্রসাদ রিকমুনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 
পুলিশ জানায়, গত ২৪ ফেব্রুয়ারি রাতে উপজেলার চাতলাপুর চা বাগানে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে ধারালো ছুরি দিয়ে বাবার পেটে একাধিক আঘাত করে। গুরুতর আহত অবস্থায় লছমুন রিকমুনকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা বিষ্ণু প্রসাদ রিকমুনকে বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!