কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী কুলাউড়ায় উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল কমলগঞ্জে সেচ সংকট তীব্র হচ্ছে শুকিয়ে যাচ্ছে জলাশয় বড়লেখায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের জন্য বৃটেনের কার্ডিফে ফান্ড রাইজিং গালা ডিনারপার্টি  মাদ্রাসা বোর্ডের বৃত্তিতে শতভাগ সাফল্য অর্জন করে নাগেশ্বরীর আল-কারীম ক্যাডেট মাদ্রাসা কুলাউড়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা : পালিয়েও শেষ রক্ষা হলো না ঘাতক পুত্রের

কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • রবিবার, ১ মার্চ, ২০২৬

Manual5 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়ায় পীর সাজিদ আলী সিদ্দিকী ফাউন্ডেশনের আয়োজনে  ২৮ ফেব্রুয়ারি শনিবার জেলা পরিষদ অডিটোরিয়াম কুলাউড়ায় সারাদিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক এম.এস আলীর সঞ্চালনায় এবং পীর সাজিদ আলী সিদ্দিকী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকী জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
এসময় তিনি বলেন, কোরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করতে এ ধরনের আয়োজন প্রশংসনীয় উদ্যোগ। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাবুস সালাম জামে মসজিদ সিলেটের খতিব, বিটিভি ও এশিয়ান টিভির আলোচক মাওলানা সাদিক সিকন্দর।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল রহমান মনিরসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎দিনব্যাপী প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। নির্ধারিত বিচারকমণ্ডলীর মূল্যায়নে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
‎আয়োজকরা জানান, ভবিষ্যতেও কোরআন শিক্ষার প্রসার ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!