আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত দুবাইয়ে ক্ষেপনাস্ত্রের আঘাতে মৃত্যু- পরিবারের কাছে লাশ হস্তান্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক বড়লেখায় কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল নারী দিবসে কমলগঞ্জে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা

  • মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

Manual7 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :::
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
 মঙ্গলবার (১০ মার্চ) সকাল বেলা ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো.আলাউল ইসলামের সভাপতিত্বে ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামানের সঞ্চাীনায় উপজেলা পরিষদ সভাকক্ষে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে শেখ মো.আলাউল ইসলাম বলেন, প্রতিটি দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সকল সংস্থার সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি দুর্যোগ প্রস্তুতিতে সচেতনতা বৃদ্ধি এবং পূর্ব সতর্কতা অবলম্বনের ওপর জোর দেন।
তিনি বলেন, এই পদক্ষেপগুলি জীবন ও সম্পদের ক্ষতি অনেকাংশে কমাতে পারে। সকলের উচিত দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সঠিক জ্ঞান রাখা এবং মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রস্তুত করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট,  সহকারী কমিশনার (ভুমি) নুরে আলম সিদ্দিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,  শিক্ষা কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম, প্রকল্প আ,ফ,ম,রুকুনুজ্জামান,সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা,ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল হাকিম,হিসাব রক্ষণ কর্মকর্তা মো.ওবাইদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন,মো. নাজিমুদ্দিন প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!