জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল

  • শনিবার, ১৪ মার্চ, ২০২৬

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

জুড়ী উপজেলার পর্তুগাল প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে শুক্রবার (১৩ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জুড়ী উপজেলার সুধীজন সম্মানে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

সমাজের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করা এই প্রবাসী সমাজসেবকের আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণ রত্না চা বাগান ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Manual8 Ad Code

সমাজসেবক ইব্রাহিম আলীর সভাপতিত্ব ও নজরুল ইসলাম নয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, প্রবাসে অবস্থান করেও মাহবুব হাসান সাচ্চু এলাকার মানুষের কল্যাণে যে আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। সমাজসেবামূলক এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।

Manual8 Ad Code

সুধী সমাবেশে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের জুড়ী প্রতিনিধি সাংবাদিক সিরাজুল ইসলাম, জুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জমির, বিশ্বনাথপুর রাহে মদিনা ইসলামিক সোসাইটির সভাপতি কামরুল ইসলাম কেদই, জুড়ী উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এহসানুল আম্বিয়া সোহান, গোয়ালবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, আবুল কালাম, রুবেল আহমদ, তাজুল ইসলাম, সালমান আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও এলাকাবাসীর অংশগ্রহণে সৌহার্দপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!