বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

  • সোমবার, ১৬ মার্চ, ২০২৬

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual8 Ad Code

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু ও আন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে মাসব্যাপি ‘সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান’ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।

Manual2 Ad Code

সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে মশক নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। এর আগে নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপির নেতৃত্বে পৌরশহরের প্রধান সড়কে পরিচ্ছন্নতা অভিযানের বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে তিনি পৌরশহরের একটি নালার ময়লা-আর্বজনা পরিস্কার করে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

পরিচ্ছন্নতায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বের হওয়া র‌্যালিতে অংশ নেন ইউএনও গালিব চৌধুরী, পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, প্রবীন বিএনপি নেতা মুহিবুর রহমান ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌরসভার সহকারি প্রকৌশলী রাজিব বড়ুয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!