বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ 

  • মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় ইত্তেহাদুল কুররা বাংলাদেশ বোর্ডের অধীনে মোহাম্মাদী ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

Manual1 Ad Code

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মাদরাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা হুসাইন আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান কারী ও আরবি প্রভাষক মাওলানা আব্দুল হালিম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ কামাল উদ্দিন। তিনি বলেন, তোমরা যারা কুরআন শিখছো, তারা আল্লাহর বিশেষ নেয়ামতপ্রাপ্ত। এই শিক্ষা তোমাদের জীবনকে আলোকিত করবে, পথ দেখাবে সত্য ও ন্যায়ের। আল্লাহ যেন তোমাদের ইলমে ওহির জ্ঞানে সমৃদ্ধ করেন এবং তোমাদেরকে পিতা-মাতার চক্ষুশীতলকারী সন্তান হিসেবে কবুল করেন।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদরাসার আরবি প্রভাষক মাওলানা শামসুল ইসলাম ও ক্বারীয়া আলেমা রাহেলা বেগম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ শরফ উদ্দিন, ক্বারী মিজানুর রহমান মাজেদ, ক্বারী মোঃ ইমরান হোসাইন, ক্বারীয়া নাঈমা আক্তার হান্না ও ক্বারীয়া তামান্না আক্তার প্রমুখ।

মাসব্যাপী এ প্রশিক্ষণে আতফাল (আলিফ) স্তর থেকে শুরু করে মহিলা ও প্রাইভেট সনদ কোর্স পর্যন্ত বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয় এবং বিদায়ী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!