জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

Manual5 Ad Code

এইবেলা, জুড়ী::

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছে জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ইউ,কে।

Manual4 Ad Code

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে জুড়ী বড় মসজিদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্জুরে আলম লাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও সাবরিনা আক্তার।

Manual3 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে সাবরিনা আক্তার বলেন, ‘সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ মানবিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত। জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ইউ.কে.-এর এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও প্রবাসীদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

Manual3 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, এপেক্স বাংলাদেশ জেলা–৪ এর গভর্নর এপে. সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, এপেক্সিয়ান সাংবাদিক তাজুল ইসলাম এবং হাফিজ শামসুল ইসলাম।

Manual7 Ad Code

এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ইউ.কে.-এর এ ধরনের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও সংগঠনটি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!