বড়লেখায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ : ধর্ষক কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

বড়লেখায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ : ধর্ষক কারাগারে

  • শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখায় স্বামী পরিত্যক্তা তরুণীকে (২০) বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করছিল ৪ সন্তানের জনক সিএনজি চালিত অটোরিকশা চালক ফয়েজ আহমদ (২৭)। অবশেষে ধর্ষিতার মামলায় শনিবার বিকেলে পুলিশ তাকে শ্রীঘরে পাঠিয়েছে। ধর্ষক সিএনজি চালক ফয়েজ জুড়ী উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের নোয়াব আলীর ছেলে। ভিকটিম তরুণীকে পুলিশ ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।

Manual4 Ad Code

মামলা সুত্রে জানা গেছে, স্বামী পরিত্যক্তা তরুণী উপজেলার বর্নি গ্রামে নানা বাড়ীতে বসবাস করেন। গত ৫-৬ মাস ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করছিল জুড়ী উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের নোয়াব আলীর ছেলে সিএনজি চালক ৪ সন্তানের জনক ফয়েজ আহমদ।

Manual5 Ad Code

গত ১১ নভেম্বর সে তরুণীটিকে বিয়ের কথা বলে সিএনজিতে তুলে গোলাপগঞ্জে খালার বাড়িতে নিয়ে যায়। সেখানে দুই রাত রেখে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। গত শুক্রবার রাতে নানা বাড়িতে পৌঁছে দিতে গেলে তরুণীটি সিএনজি চালক ফয়েজের প্রতারণা ও ধর্ষণের বিষয় ফাঁস করে দেয়। এতে স্থানীয় লোকজন তাদের দু’জনকে আটক করে রাতেই থানায় নিয়ে যায়।

Manual8 Ad Code

ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গত শুক্রবার রাতে বর্নি এলাকার লোকজন স্বামী পরিত্যক্তা তরুণী ও ফয়েজ আহমদ নামক সিএনজি চালককে থানায় সোপর্দ করেন। শনিবার দুপুরে তরুণী আটক সিএনজি চালকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। এ মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে এবং ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে পাঠিয়েছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!