কমলগঞ্জে মুসলিম মণিপুরি শিক্ষার্থীদের বিএমইটি বৃত্তি ও নগদ অর্থ প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাই প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা কমলগঞ্জে মুসলিম মণিপুরি শিক্ষার্থীদের বিএমইটি বৃত্তি ও নগদ অর্থ প্রদান ১৭ দিন থেকে নিখোঁজ কুলাউড়ার কলেজ শিক্ষার্থী অয়ন জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন  কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশু ধর্ষণ : অভিযোগে যুবক গ্রেপ্তার আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে কোরআনে হাফেজ যুবকের মৃত্যু ঈদের ছুটিতে মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকের ঢল বড়লেখায় এমপির সাথে উদ্ধব ঠাকুর আখড়া কমিটির মতবিনিময়— মডেল আখড়ায় রূপান্তরের দাবি আমরা জুলাই সনদ বাস্তবায়নের অপেক্ষায়- ডা. শফিকুর রহমান এমপি

কমলগঞ্জে মুসলিম মণিপুরি শিক্ষার্থীদের বিএমইটি বৃত্তি ও নগদ অর্থ প্রদান

  • বুধবার, ২৫ মার্চ, ২০২৬

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি)’র আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিএমইটি বৃত্তি নগদ অর্থ ও পুরস্কার প্রদান করা হয়েছে। গত সোমবার (২৩ মার্চ ) দুপুর ১ টায় উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুল ইসলাম।

এডুকেশন ট্রাস্টের সভাপতি হাজী মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব কবি মোস্তফা মোর্শেদ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যাপক রাফি আহমেদ। শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো. কাইযুম উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্ণেল (অবঃ) সালেহ আহমেদ, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম। স্বাগত বক্তব্য রাখেন বিএমইটির সাধারণ সম্পাদক শিক্ষক মো. কামাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি শিক্ষক সাহাজ উদ্দিন, সহ সভাপতি আনোয়ার হোসেন বাবু, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, শিক্ষানুরাগী হাজী আব্দুস সালাম, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তাসনিয়া আহমেদ প্রমুখ।

Manual6 Ad Code

উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হওয়া বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) ২০০১ সাল থেকে মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। অনুষ্টানে ৫ম ও ১০ শ্রেণির ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও বৃত্তিবাবদ নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও এডুকেশন ট্রাস্টের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অর্ধশতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!