কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ৩৩ সদস্যের রেফারী এসোসিয়েশনের পুর্ণাঙ্গ কমিটি কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই শ্রীমঙ্গলে প্রবাসীর টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ কুড়িগ্রামে ওষুধের বাজারে সিন্ডিকেটের অভিযোগ, বাড়ছে ভোক্তাদের দুর্ভোগ কুলাউড়ায় রূপালী ব্যাংক পিএলসি’র স্থানান্তর শাখার উদ্বোধন  বড়লেখা উপজেলা জিয়া সৈনিক দলের কমিটি অনুমোদন— সভাপতি নুরুল, সম্পাদক সেলিম কুলাউড়া বালিকা বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা কুলাউড়ায় পূর্ব শত্রুতার জের ধরে ৩ শতাধিক গাছ কর্তন কমলগঞ্জে পাহাড়ি জনপথে ট্রি ট্রেইল ম্যারাথন দৌড় অনুষ্ঠিত : অংশ নিলেন ৪ শ রানার ছাতকে গরু চুরির অভিযোগে দু’ঘরে হামলা–ভাঙচুর : এলাকায় থমথমে পরিস্থিতি

কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই

  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক আকাশ আহমদ। দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। গত শুক্রবার (২৭ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার আদমপুর-কমলগঞ্জ সড়কের ঘোড়ামারা মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত আকাশ আহমদ দৈনিক দেশকাল পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।

Manual3 Ad Code

হাসপাতালে চিকিৎসাধীন আকাশ আহমদ জানান, আদমপুর বাজার থেকে তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ঘোড়ামারা এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় রাস্তা দিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা আসতে দেখে হামলাকারীরা দ্রুত তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর থেকে কমলগঞ্জ-আদমপুর সড়কে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Manual3 Ad Code

চিকিৎসকরা জানিয়েছেন, আকাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং হামলায় তার ডান হাতের হাড় ভেঙে গেছে।

Manual8 Ad Code

হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কমলগঞ্জ প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো। কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন বলেন, আমরা এই বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

হামলাকারীদের মধ্যে দুজনকে শনাক্ত করা গেছে, যারা আকাশের নিজ এলাকার। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হাসপাতালে আহত সাংবাদিকের খোঁজ নিয়েছেন। তিনি বলেন, পুলিশ অপরাধীদের ধরতে মাঠে কাজ করছে। ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!