কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বজ্রপাতে দুই যৌথ পরিবারের বসতঘর পুড়ে ছাই— বিএনপির আর্থিক সহায়তা আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ ছাতক ও সিলেট বিউবো প্রকল্পে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার তামার তার লুট! কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত বড়লেখায় ৩৩ সদস্যের রেফারী এসোসিয়েশনের পুর্ণাঙ্গ কমিটি কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই শ্রীমঙ্গলে প্রবাসীর টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ কুড়িগ্রামে ওষুধের বাজারে সিন্ডিকেটের অভিযোগ, বাড়ছে ভোক্তাদের দুর্ভোগ কুলাউড়ায় রূপালী ব্যাংক পিএলসি’র স্থানান্তর শাখার উদ্বোধন  বড়লেখা উপজেলা জিয়া সৈনিক দলের কমিটি অনুমোদন— সভাপতি নুরুল, সম্পাদক সেলিম

কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • সোমবার, ৩০ মার্চ, ২০২৬

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মিলাদ মাহফিলে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ফয়সল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, মহতোছিন আলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সাংবাদিক আলাউদ্দিন কবির, মাহফুজ শাকিল, অনি চৌধুরী, মহিউদ্দিন রিপন, আশিকুল ইসলাম বাবুসহ বিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক ও অভিভাবকবৃন্দ। এ ছাড়াও অংশ নেয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা।

Manual4 Ad Code

মিলাদ পরিচালনা করেন দক্ষিণ বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মো. আহসান উদ্দিন।

Manual5 Ad Code

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন বলেন, প্রতি বছর টেস্ট পরীক্ষার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের প্রস্তুত করে থাকি, যাতে কেউ ঝরে না পড়ে। এ কারণে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা এ অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!